ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত এমপির সৌজন্য সাক্ষাৎ, সম্প্রীতির বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পিরোজপুর-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী, বিজয়ের পর তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুরে পিরোজপুর শহরে অবস্থিত আলমগীর হোসেনের বাড়িতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নবনির্বাচিত এমপির এই পরিদর্শনকালে দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় এবং মিষ্টিমুখের আদান-প্রদানের মধ্য দিয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

এই সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, “আমরা সকলে মিলে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলবো। আমাদের মাঝে দলীয় বিভাজন নয়, বরং থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।” তিনি আরও জানান, পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানির সমস্যা সমাধানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিজিত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়েই কাজ করার অঙ্গীকার করেন।

বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদীকে উষ্ণভাবে স্বাগত জানিয়ে বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং জেলা টিম সদস্য রাকিবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পিরোজপুর-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন প্রচারণাকালে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা এই আসনের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, বিশ্বব্যাপী সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত এমপির সৌজন্য সাক্ষাৎ, সম্প্রীতির বার্তা

আপডেট সময় : ০৫:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬