ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত কর্মীর দোকানে অগ্নিসংযোগ, প্রাণনাশের হুমকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নির্বাচন পরবর্তী উত্তেজনার জের ধরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এক জামায়াত কর্মীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক। ঘটনাটি নির্বাচন পরবর্তী সহিংসতার অংশ বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. নুরুল হাকিম (২৬) বালুখালীর জমিদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী। নুরুল হাকিমের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মীরা তাকে এবং তার ব্যবসাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। তিনি জানান, স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তার দোকানে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী ব্যানার টানানোকে কেন্দ্র করে তাকে হুমকি দিয়ে আসছিলেন। অবশেষে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে একদল দুর্বৃত্ত তার দোকানে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়।

নুরুল হাকিমের দাবি, এই অগ্নিকাণ্ডে তার দোকানের সমস্ত মালামাল এবং তার কষ্টার্জিত সঞ্চয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তিনি আরও জানান, ভোটের পর দোকান ভাঙচুরের আশঙ্কায় তিনি গত রাতে দোকানেই অবস্থান করছিলেন। তার অভিযোগ, শনিবার ভোরে যখন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন তাকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে দোকানে আগুন লাগানো হয়। কোনোমতে তিনি আগুন লাগা দোকান থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও, তার ব্যবসা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালুখালী বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে, ভোররাতে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি ক্যাম্প থেকে প্রায় ৪০০ মিটার দূরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই বিষয়ে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি রোধে কঠোর অবস্থানে ট্রাম্প, সামরিক অভিযানের অঙ্গীকার

নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত কর্মীর দোকানে অগ্নিসংযোগ, প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৫:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬