ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ফরিদপুরে বাজার আধিপত্য নিয়ে সংঘর্ষ: ৩০ আহত, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ এবং স্থানীয় প্রভাব বিস্তারের জের ধরে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান মোল্যার সমর্থক এবং সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া এলাকার মুশফিক বিল্লাহ জিহাদের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শনিবার সকালে দুই উপজেলার সংযোগস্থলে অবস্থিত ময়েনদিয়া বাজারে দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় দুপক্ষের সমর্থকরা একে অপরের বাড়িঘরে হামলা চালায়। অভিযোগ রয়েছে, প্রায় ৮ থেকে ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া, ৩ থেকে ৪টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারী ও শিশুরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকে। সংঘর্ষের ফলে কয়েক একর জমির ফসলও নষ্ট হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং যাদের অবস্থা গুরুতর, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়েনদিয়া ও খারদিয়ার দুটি গ্রুপের মধ্যে বিরোধের সূত্র ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এবং কয়েকজনকে আটক করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, বিশ্বব্যাপী সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

ফরিদপুরে বাজার আধিপত্য নিয়ে সংঘর্ষ: ৩০ আহত, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৪:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬