ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টাঙ্গাইল-৮ আসনে আযম খানের জয়ে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিপুল ভোটে বিজয়ের পাশাপাশি এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী, মোট বৈধ ভোটের এক অষ্টমাংশ ভোট না পেলে প্রার্থীরা জামানত হারান।

জামানত হারানো প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী মো. নাজমুল হাসান (লাঙ্গল), যিনি মাত্র ৫৫৯ ভোট পেয়েছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মো. আওয়াল মাহমুদ (কোদাল) পেয়েছেন ৫০৭ ভোট। আমজনতার দল মনোনীত প্রার্থী মো. আলমগীর হোসেন (প্রজাপতি) পেয়েছেন মাত্র ৩২৮ ভোট। উল্লেখ্য, আমজনতার দলের প্রার্থী আলমগীর হোসেন নির্বাচনের কিছুদিন পূর্বে বিএনপি প্রার্থী আহমেদ আযম খানকে সমর্থন জানিয়ে তার পক্ষে নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিলেন।

এই আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আহমেদ আযম খান (ধানের শীষ) ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর (হরিণ) ৭৬ হাজার ৪৬৮ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা) ৫০ হাজার ৬২১ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৩০৮ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, বিশ্বব্যাপী সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

টাঙ্গাইল-৮ আসনে আযম খানের জয়ে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় : ০৪:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬