ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা: নবনির্বাচিত বিএনপি এমপি নিজ দলের ৫ কর্মীকে পুলিশের হাতে তুলে দিলেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চাঁদপুর-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের পাঁচজন কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। শুক্রবার রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই পাঁচ তরুণকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির এবং ফাহিম নামের পাঁচজন রয়েছেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, শনিবার তাদের বিশেষ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনের দিন দুটি গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত করা হয়।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচনের পূর্বে জনগণের কাছে মাদক ও সন্ত্রাস নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তিনি আরও বলেন, চাঁদপুরের জনগণ যাতে নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে, তিনি তা নিশ্চিত করতে চান। যতদিন তিনি নির্বাচিত থাকবেন, ততদিন তার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি রোধে কঠোর অবস্থানে ট্রাম্প, সামরিক অভিযানের অঙ্গীকার

নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলা: নবনির্বাচিত বিএনপি এমপি নিজ দলের ৫ কর্মীকে পুলিশের হাতে তুলে দিলেন

আপডেট সময় : ০৪:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬