ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চা শ্রমিক, পর্যটন ও স্বাস্থ্য: নবনির্বাচিত এমপির অগ্রাধিকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তাঁর নির্বাচনী এলাকার অবহেলিত চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং অনুন্নত স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাজী মুজিব তাঁর কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “আমার প্রথম নজর থাকবে এই অঞ্চলের অবহেলিত চা শ্রমিকদের দিকে। তাদের অধিকার রক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নে আমি কাজ শুরু করব।” একইসাথে, তিনি এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও বিশেষ মনোযোগ দেওয়ার কথা জানান। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের অপার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

গত নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর নবনির্বাচিত সংসদ সদস্য বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, বিশ্বব্যাপী সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

চা শ্রমিক, পর্যটন ও স্বাস্থ্য: নবনির্বাচিত এমপির অগ্রাধিকার

আপডেট সময় : ০৪:২১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬