ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টঙ্গীতে বিএনপি কার্যালয়ে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বিএনপি কার্যালয়ের ভেতর ঢুকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত মোজাম্মেল লস্কর (৪৯) টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি সাতাইশ এলাকায় ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করছেন। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই স্থানীয় সন্ত্রাসী বেলাল খান ও তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বেলাল খান ও আশরাফুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায়। তাদের হাতে ছিল লোহার পাইপ, চাপাতিসহ ধারালো অস্ত্র। সন্ত্রাসীরা কার্যালয়ে ঢুকে মোজাম্মেল লস্করকে এলোপাথাড়ি মারধর করে এবং মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত বেলাল খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, বিশ্বব্যাপী সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

টঙ্গীতে বিএনপি কার্যালয়ে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে আহত

আপডেট সময় : ০৩:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬