ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস: ২৯ দিনে শেষ হতে পারে এবারের রমজান, ঈদ ২০ মার্চ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু নিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভিন্নতা দেখা দিতে পারে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মাসটি ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা বেশি এবং পবিত্র ঈদুল ফিতর ২০ মার্চ পালিত হতে পারে।

খালি চোখে চাঁদ দেখা এবং গাণিতিক গণনার ভিন্নতার কারণে এবার রমজান মাস শুরুর তারিখ নিয়ে বিভিন্ন মুসলিম দেশে মতভেদ দেখা দিতে পারে। এর ফলে কোনো দেশে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাস শেষে শাওয়ালের চাঁদ দেখা এবং ঈদুল ফিতর অধিকাংশ মুসলিম দেশে একই দিনে, অর্থাৎ ২০ মার্চ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ও এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

মহাকাশ গবেষণার তথ্য বিশ্লেষণ করে আল জারওয়ান জানিয়েছেন, এবারের রমজান মাস ২৯ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সেই হিসেবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজানের প্রথম দিন হতে পারে। যদি মাসটি ২৯ দিনে শেষ হয়, তাহলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে শেষ রোজা এবং ২০ মার্চ (শুক্রবার) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আল জারওয়ানের ব্যাখ্যা অনুযায়ী, খ্রিষ্টীয় ২০২৬ সাল বা ১৪৪৭ হিজরির পবিত্র রমজানের নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সংযুক্ত আরব আমিরাত সময় বিকেল ৪টা ১ মিনিটে জন্ম নেবে। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর চাঁদ ডুবে যাবে এবং তখন চাঁদের বয়স হবে মাত্র ২ ঘণ্টা ১২ মিনিট। এত কম বয়সী চাঁদ খালি চোখে দেখা প্রায় অসম্ভব।

পরদিন ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সূর্যাস্তের পর আরব আমিরাতে চাঁদটি স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হিসাব অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজানের প্রথম দিন হওয়ার প্রবল সম্ভাবনা।

এবারের রমজানে রোজার সর্বোচ্চ সময়সীমা হতে পারে ১৩ ঘণ্টা ২৫ মিনিট। আমিরাতের খোরফাক্কানে সবচেয়ে আগে এবং পশ্চিমাঞ্চলীয় আল সিলা এলাকায় সবচেয়ে দেরিতে ইফতার হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাব সলিমুল্লাহর দূরদর্শী পদক্ষেপে মুসলিম নারী শিক্ষার বিস্তার

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস: ২৯ দিনে শেষ হতে পারে এবারের রমজান, ঈদ ২০ মার্চ

আপডেট সময় : ০৮:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬