ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক ‘JnUGAN’ উদ্বোধন, নতুন দিগন্তে জবির প্রাক্তন শিক্ষার্থীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি অভূতপূর্ব কেন্দ্রীয় ও বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘JnU Global Alumni Network (JnUGAN)’-এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির লাউঞ্জে জকসু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ সহযোগিতায় নির্মিত এই প্ল্যাটফর্মটি রবিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর মাধ্যমে দেশ-বিদেশের জবি অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য এমন একটি যুগোপযোগী উদ্যোগকে স্বাগত জানান। তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে প্ল্যাটফর্মটির সার্বিক সাফল্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটটি উপস্থাপন করেন জকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া। তিনি জানান, এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেশ ও বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা। এর মাধ্যমে অ্যালামনাইদের মধ্যে একটি সুদৃঢ় নেটওয়ার্ক গড়ে উঠবে, যা ক্যারিয়ার উন্নয়ন, ইন্টার্নশিপ এবং বিভিন্ন পেশাগত সহায়তার নতুন পথ খুলে দেবে। আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে একীভূত করতে এই ওয়েবসাইটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এটিকে কেন্দ্রীয় ও বৈশ্বিক অ্যালামনাই প্ল্যাটফর্মের জন্য একটি অপরিহার্য উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জকসুর নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক ‘JnUGAN’ উদ্বোধন, নতুন দিগন্তে জবির প্রাক্তন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬