বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হওয়া এই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ধর্মের অনুসারীরা অংশ নেন। অসাম্প্রদায়িক, মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
উদ্বোধনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সমাজে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার অপরিহার্যতার ওপর জোর দেন। তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে জ্ঞানসমৃদ্ধ ও দায়িত্বশীল প্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
রিপোর্টারের নাম 

























