ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বিশ্ব হিজাব দিবস: ঢাবিতে সেমিনার, র‍্যালি ও ১২শ শিক্ষার্থীর মাঝে হিজাব বিতরণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) আয়োজিত এক কর্মসূচিতে হিজাবকে ‘গর্ব ও স্বাধীনতার প্রতীক’ হিসেবে তুলে ধরা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে সেমিনার, র‍্যালি, মানববন্ধন ও প্রায় ১২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে দুপুরে ডাকসু’র কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে একটি হিজাব র‍্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হিজাব আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’ এবং ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন স্লোগান দেন। র‍্যালি শেষে একই স্থানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা হিজাবকে শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত পরিচয় ও আত্মমর্যাদার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে হিজাব পরিহিত মা ও বোনদের হয়রানির শিকার হওয়ার ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে হিজাবি নারীদের প্রতি অবমাননাকর আচরণ ও হয়রানির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

বিকেল ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘হিজাব: সিম্বল অব প্রাইড অ্যান্ড ফ্রিডম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার এবং আস সাহওয়া ইনস্টিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন।

সেমিনারে বক্তারা হিজাবের ধর্মীয়, সামাজিক ও নৈতিক তাৎপর্য তুলে ধরেন। তারা জোর দিয়ে বলেন যে, হিজাব নারীর মর্যাদা, পরিচয় ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক। সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় অধিকার রক্ষায় হিজাবের অপরিহার্য ভূমিকা রয়েছে বলেও তারা মন্তব্য করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, রাষ্ট্রবিজ্ঞানী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার জেন্ডার গবেষণা ফেলো সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা। ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়া ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনও সেমিনারে উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে হিজাব বিতরণ করে ডাকসু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব হিজাব দিবস: ঢাবিতে সেমিনার, র‍্যালি ও ১২শ শিক্ষার্থীর মাঝে হিজাব বিতরণ

আপডেট সময় : ০৮:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬