ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

এলপিজির নতুন দাম ঘোষণা সোমবার: বাড়ছে নাকি কমছে, অপেক্ষায় ভোক্তারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ের নতুন মূল্য ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। এদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য এলপিজির পরিবর্তিত মূল্য কাঠামো প্রকাশ করবে। দাম বাড়ছে নাকি কমছে, তা নিয়ে ভোক্তাদের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে।

বিইআরসি সূত্রে জানা গেছে, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ঢাকার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হবে। সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, জানুয়ারি মাসে দেশে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। গত ডিসেম্বরে এই একই পরিমাণ এলপিজির দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার ওপর ভিত্তি করে প্রতি মাসের শুরুতে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালিতে বাংলাদেশি কর্মীদের বৈধতা সংকট নিরসনে রাষ্ট্রদূতের তৎপরতা

এলপিজির নতুন দাম ঘোষণা সোমবার: বাড়ছে নাকি কমছে, অপেক্ষায় ভোক্তারা

আপডেট সময় : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬