বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।
রিজভী বলেন, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের ‘বট বাহিনী’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করছে। তার দাবি, জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীরা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দিচ্ছে।
জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী না থাকার বিষয়টি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, “জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে, তবে দেশের নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।” তিনি আরও জানান, দলটির আমির প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তাদের দলের প্রধান কখনোই কোনো নারী হতে পারবেন না।
রিপোর্টারের নাম 
























