ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ভিপি সাদিক কায়েমের মন্তব্যে ‘ফ্যাসিবাদের সুর’, ছাত্রদল নেতার পাল্টা হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সম্প্রতি এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে DEAL করব।’ তার এই মন্তব্যে ‘ফ্যাসিবাদের সুর’ রয়েছে দাবি করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার আর কোনো ‘ডিল’ বা চুক্তির সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামিম ভিপি সাদিক কায়েমের বক্তব্যটি উল্লেখ করেন। তিনি লেখেন, সাদিক কায়েম বলেছেন—‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গে সেভাবে DEAL করব।’ এই ‘ডিল’ শব্দচয়নকে ‘চুক্তি’ হিসেবে ব্যাখ্যা করে ছাত্রদল নেতা বলেন, অতীতে সুবিধাভোগী মহলের সঙ্গে যে ধরনের ‘চুক্তি’ বা সমঝোতা হয়েছিল, এবার সে সুযোগ আর থাকছে না।

হামিম অভিযোগ করেন, ছাত্রলীগের মিছিল করা, ‘নৌকা নৌকা’ স্লোগান দেওয়া এবং হল কিংবা বিভিন্ন অনুষদের ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ্যাসিবাদী শাসনামলে সুবিধাভোগী থাকার যে ‘চুক্তি’ হয়েছিল, তা এবার আর সম্ভব নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন সজাগ রয়েছে, যাতে কোনো গুপ্ত বা ভণ্ড-প্রতারক তাদের দলে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক বলেও জানান তিনি।

কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক হামিম আরও বলেন, ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন, হামলা ও মামলার শিকার হয়ে সবচেয়ে বেশি জর্জরিত। ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার কথায় এখনো ফ্যাসিবাদের সুর রয়ে গেছে। নতুন করে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো ‘ডিল’ বা চুক্তি হয়েছে কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

শেষে ছাত্রদল নেতা হামিম ভিপি সাদিক কায়েমকে সংযত ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে বলেন, “মুখের ভাষা ভালো করুন, কণ্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন।” অন্যথায় ছাত্রলীগ যেভাবে বিতাড়িত হয়েছে, একই পথে তাদেরও যেতে হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

ভিপি সাদিক কায়েমের মন্তব্যে ‘ফ্যাসিবাদের সুর’, ছাত্রদল নেতার পাল্টা হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬