ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

হাতিয়ায় সমর্থকদের ওপর হামলার অভিযোগ: নির্বাচনি মাঠ ছাড়ার হুমকি হান্নান মাসউদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ তার সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনেছেন। হামলাকারীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে তিনি নির্বাচনি মাঠ ছেড়ে দেবেন বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

গত শুক্রবার বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এসব কথা বলেন।

তিনি জানান, ওইদিন দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে তার ৮-১০ জন সমর্থককে মারধর করে আহত করা হয় এবং নদীতে ফেলে দেওয়া হয়। মাসউদের দাবি, চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, তার অন্যতম সমর্থক শাপলা কলি ও তার অনুসারীদের ওপর এই হামলা চালানো হয়েছে।

হান্নান মাসউদ বলেন, চিহ্নিত এসব সন্ত্রাসীদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে। যদি তা না করা হয়, তবে তিনি নির্বাচনে থাকবেন কি না, তা আবারও ভেবে দেখবেন। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে, দুপুরে হাতিয়ার ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় শাপলা কলি নামের একজনসহ তার কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে হান্নান মাসউদ দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

হাতিয়ায় সমর্থকদের ওপর হামলার অভিযোগ: নির্বাচনি মাঠ ছাড়ার হুমকি হান্নান মাসউদের

আপডেট সময় : ০৭:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬