ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের সড়ক’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশ্বের বাণিজ্যিক ও পর্যটন নগরী দুবাই এবার এক অভূতপূর্ব ও বিলাসবহুল প্রকল্প হাতে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এই শহরটিতে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক। ‘গোল্ড স্ট্রিট’ নামের এই বিশেষ সড়কটি দুবাইয়ের নবনির্মিত ‘গোল্ড ডিস্ট্রিক্ট’ এলাকায় স্থাপন করা হবে। সম্প্রতি এই প্রকল্পের ঘোষণা আসার পর বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

দুবাইয়ের আবাসন ও রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ‘ইথরা দুবাই’ গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিস্ট্রিক্টকে ‘স্বর্ণের আবাস’ বা ‘হোম অব গোল্ড’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে স্বর্ণ ও অলঙ্কার শিল্পের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রমকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাবিত এই গোল্ড ডিস্ট্রিক্টে খুচরা ও পাইকারি বাণিজ্য, বুলিয়ন ট্রেড, বিনিয়োগ এবং স্বর্ণকেন্দ্রিক লাইফস্টাইল খাতের বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। বর্তমানে এই এলাকায় এক হাজারের বেশি খুচরা বিক্রেতা তাদের ব্যবসা পরিচালনা করছেন। স্বর্ণালঙ্কারের পাশাপাশি এখানে সুগন্ধি, প্রসাধন সামগ্রী ও বিভিন্ন শৌখিন পণ্য পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান যেমন— জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিশক ইতোমধ্যে এই এলাকায় তাদের ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। এছাড়া প্রখ্যাত জুয়েলারি ব্র্যান্ড ‘জয়ালুক্কাস’ মধ্যপ্রাচ্যে তাদের বৃহত্তম শোরুম স্থাপনের ঘোষণা দিয়েছে, যার আয়তন হবে প্রায় ২৪ হাজার বর্গফুট।

প্রকল্পটি সম্পর্কে ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন, গোল্ড ডিস্ট্রিক্ট দুবাইয়ের ঐতিহ্যবাহী বাণিজ্যিক শক্তি এবং ভবিষ্যতের আধুনিক সম্ভাবনার এক অনন্য সংমিশ্রণ হিসেবে আত্মপ্রকাশ করবে।

দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের প্রধান নির্বাহী আহমেদ আল খাজা এই উদ্যোগকে ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই প্রকল্পের মাধ্যমে সৃজনশীল ও টেকসই ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে আমিরাত।

উল্লেখ্য, বৈশ্বিক স্বর্ণ বাণিজ্যে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র হিসেবে স্বীকৃত। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করে বিশ্ববাজারে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছে। এই ধারাবাহিকতায় ‘গোল্ড স্ট্রিট’ নির্মাণ দুবাইয়ের অর্থনীতি ও পর্যটনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা অব্যাহত: সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের সড়ক’

আপডেট সময় : ০৮:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬