যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তাকে নিজ শহর মাশহাদে দাফন করা হবে।
খামেনির দাফন পূর্বে মার্চ মাসে নির্ধারিত ছিল, কিন্তু ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী, ৪ জুলাই থেকে তেহরানে তিন দিনব্যাপী দাফন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই কোম নগরীতে আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই তাকে মাশহাদে দাফন করার কথা রয়েছে।
গত ফেব্রুয়ারিতে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি তার নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনি ইরানের নেতৃত্ব গ্রহণ করেন। খোমেনি ইরানে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। খামেনি দেশটির সামরিক ও আধা সামরিক বাহিনীর কাঠামো গড়ে তুলেছিলেন। খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে, তবে যুদ্ধ শুরুর পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালেই রয়েছেন।
রিপোর্টারের নাম 
























