ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শাবিপ্রবিতে শাকসু নির্বাচন ২০ জানুয়ারি, ইসি’র সবুজ সংকেত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত সোমবার জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) এক আদেশে সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে এই নির্বাচনের অনুমতি দিয়েছে ইসি।

বৃহস্পতিবার রাতে ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি আয়োজনে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, “জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা এই প্রজ্ঞাপনের জন্যই অপেক্ষা করছিলাম। এখন শাকসু নির্বাচন আয়োজনে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।”

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত’ রাখতে গত সোমবার ইসির এক চিঠিতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই আদেশের পর ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এমন পরিস্থিতিতে, নির্ধারিত ২০ জানুয়ারি ভোট গ্রহণের দাবিতে শাকসু নির্বাচনের প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন। প্রার্থীদের এই আবেদনের প্রেক্ষিতেই ইসি শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের সেনা প্রত্যাহারের হুমকির মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বার্তা জার্মান চ্যান্সেলরের

শাবিপ্রবিতে শাকসু নির্বাচন ২০ জানুয়ারি, ইসি’র সবুজ সংকেত

আপডেট সময় : ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬