ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান: কালই এইচএসসি ও সমমানের ফল, জেনে নিন ফল দেখার সহজ উপায়গুলি

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হচ্ছে। সকাল ঠিক ১০টায় দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল একযোগে ঘোষণা করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল একই সময়ে প্রকাশিত হবে।

প্রকাশিত ফলাফল শিক্ষার্থীরা মোট তিনটি উপায়ে জানতে পারবে। প্রথমত, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুব সহজেই ফল দেখা যাবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও সরাসরি ফলাফল সংগ্রহ করতে পারবে। ফল জানার তৃতীয় ও জনপ্রিয় পদ্ধতিটি হলো এসএমএস। সেক্ষেত্রে, নির্ধারিত শর্ট কোড 16222-এ গিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: DHA), রোল নম্বর এবং পরীক্ষার সাল লিখে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

এদিকে, ফলাফল প্রকাশের দিন সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ফল প্রকাশের পর ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগও থাকছে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। এক্ষেত্রে সরাসরি কোনো শিক্ষা বোর্ড বা অফিসে আবেদন করার সুযোগ নেই। শিক্ষার্থীদের অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, এই বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিল। তাদের মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

দীর্ঘ প্রতীক্ষার অবসান: কালই এইচএসসি ও সমমানের ফল, জেনে নিন ফল দেখার সহজ উপায়গুলি

আপডেট সময় : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫