রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অদূরে আয়েশা টাওয়ারের একটি মেস থেকে মাহফুজুর রহমান (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) দুপুরে আমজাদ মোড় এলাকার ওই মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিয়ে তিনি ঘটনাস্থলেই আছেন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। পুলিশ প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে।
রিপোর্টারের নাম 



















