ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

‘আর মাত্র এক ঘণ্টা বাকি, আমাদের দাবি মানুন’, শহীদ মিনারে হুঁশিয়ারি শিক্ষকদের

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা বলেছেন, “আর মাত্র এক ঘণ্টা সময় বাকি আছে। আমাদের ন্যায্য দাবি মেনে নিন। তা না হলে আমরা একদফা (শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ) দাবিতে যাব এবং বাংলাদেশ অচল করে দেব।”

বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে শিক্ষকরা সরকারের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন।

সমাবেশে শিক্ষক ইসমাইল বলেন, “সরকারের সঙ্গে আমাদের আর কোনো আপস নেই। এখন একটাই দাবি—প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা অনেক সময় দিয়েছি, আর না। আমাদের দাবি মানা না হলে আমরা শাহবাগ ব্লক করে রাজধানী অচল করে দেব। একই সঙ্গে দেশের সব জায়গায় আমাদের শিক্ষকরা রাস্তায় নেমে আসবেন। এর দায়ভার আমাদের নয়।”

আরেক শিক্ষক আশরাফুল ইসলাম শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে আবেদন জানিয়ে বলেন, “দুপুর ১২টার মধ্যে আমাদের দাবি মেনে নিন। তা না হলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১২টায় শাহবাগ ব্লক করা হবে। এরপরও দাবি না মানলে এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দেশের সমস্ত শিক্ষক মাঠে অবস্থান নেবেন।”

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

‘আর মাত্র এক ঘণ্টা বাকি, আমাদের দাবি মানুন’, শহীদ মিনারে হুঁশিয়ারি শিক্ষকদের

আপডেট সময় : ১২:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫