ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের ডিগ্রি ও প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবারের (১৪ অক্টোবর) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের যে পরীক্ষাটি (গণিত (১৩৩৭০৩)/ উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক (১৩৪৫০২) ৬ষ্ঠ পত্র) স্থগিত করা হয়েছে, সেটি আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। তবে প্রফেশনাল কোর্সের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের কাছে অনুরোধ করেছে যে, পরীক্ষা সংক্রান্ত বা অন্য কোনো তথ্যের জন্য তাদের নিজস্ব ওয়েবসাইট (www.nu.ac.bd) এ প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্য যেন কেউ অনুসরণ না করে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দার পদধ্বনি: আইএমএফের সতর্কবার্তা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের ডিগ্রি ও প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫