মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন আলী (১৭) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। সে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির মানবিক বিভাগের ‘ক’ শাখার শিক্ষার্থী ছিল। সে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় নাজিমুদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইয়াসিন গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-২০-৪৪১৩) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায় এবং মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ইয়াসিনকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চালককে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান পরিবর্তন না আনলে চাপ অব্যাহত থাকবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

আপডেট সময় : ১০:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬