মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

পাবনার ফরিদপুরে ৫ দিন ধরে কিশোর নিখোঁজ, সন্ধানে পুলিশ

পাবনার ফরিদপুর উপজেলায় আব্দুল্লাহ (১৪) নামের এক কিশোর গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৪ আগস্ট সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা নার্গিস পারভীন বাদী হয়ে ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ আব্দুল্লাহ উপজেলার হাংড়াগাড়ী গ্রামের শাহিন হোসেনের ছেলে। সে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা বাজারের একটি আসবাবপত্রের দোকানে কাজ করত। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে পুরো পরিবার এখন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, জিডি হওয়ার পর থেকেই পুলিশ কিশোরটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে। নিখোঁজ আব্দুল্লাহর সন্ধানে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং পুলিশের বিশেষ টিম তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

পাবনার ফরিদপুরে ৫ দিন ধরে কিশোর নিখোঁজ, সন্ধানে পুলিশ

আপডেট সময় : ০৯:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬