আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে আগামীকাল রোববার বিরোধী দলগুলোর ১১ দলীয় ঐক্যের একটি শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই জোটের পক্ষ থেকে একক প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় জোট ঘোষিত পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান নির্বাচিত সরকারের অধীনে এই নির্বাচনকে অংশগ্রহণমূলক ও অর্থবহ করতে জামায়াত তাদের মিত্রদের নিয়ে সক্রিয় থাকার পরিকল্পনা করছে। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















