মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির স্থানীয় দুই শীর্ষ নেতার এই পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

সম্প্রতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়’ এবং ‘চোরের মায়ের বড় গলা’—এমন কিছু প্রবাদ বাক্য পোস্ট করেন। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের দেওয়া একটি বিতর্কিত স্ট্যাটাসের প্রতিক্রিয়া হিসেবেই তিনি এই মন্তব্য করেছেন। যদিও শাহাদাত হোসেন দাবি করেছেন, তিনি কাউকে উদ্দেশ্য করে এসব লেখেননি; বরং সাধারণ প্রবাদ হিসেবেই এগুলো ব্যবহার করেছেন।

এদিকে, এই পোস্টের নিচে জেলা বিএনপির বর্তমান নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করেছেন অনেক নেতাকর্মী। জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট শামীম আলম বাবু এক প্রতিক্রিয়ায় জানান, বিগত চার দশকের ইতিহাসে ঝালকাঠি বিএনপির বর্তমান নেতৃত্ব সবচেয়ে স্বচ্ছ। যারা এই নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে, তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, সংসদ সদস্য ও জেলা নেতার এই পাল্টাপাল্টি ফেসবুক পোস্টের মধ্য দিয়ে ঝালকাঠি জেলা বিএনপির অভ্যন্তরীণ বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। ক্ষমতাসীন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন বিরোধ স্থানীয় রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রদ্রির বার্সেলোনা যাত্রার গুঞ্জন: বিকল্প হিসেবে এনজো ফার্নান্দেজকে চায় ম্যানচেস্টার সিটি

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

আপডেট সময় : ১০:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬