বয়স মাত্র পাঁচ বছর। যে বয়সে রঙিন শৈশবে মেতে থাকার কথা, সেই বয়সে মরণব্যাধি ব্লাড ক্যানসারের সাথে লড়াই করছে ছোট্ট নুসরাত জাহান মাহি। দুরারোগ্য এই ব্যাধি শিশুটির চঞ্চল শৈশবকে কেড়ে নিয়ে তাকে ঠেলে দিয়েছে হাসপাতালের বিছানায়।
মাহি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ও অনকোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তবে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। মাহির বাবা মোহাম্মদ মিন্টু ইসলাম পেশায় একজন অটোচালক। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারের পক্ষে ক্যানসারের মতো দীর্ঘমেয়াদী ও অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে।
আর্থিক সংকটের কারণে বর্তমানে মাহির চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্থের অভাবে যেন একটি ফুটফুটে প্রাণ অকালে ঝরে না যায়, সেজন্য সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সামান্য সহযোগিতাই পারে মাহিকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে।
মাহির চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে তার বাবার ব্যক্তিগত ০১৭৯৯-১৮৪৬০০ (বিকাশ ও নগদ) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























