মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

কালিয়াকৈর হাইটেক পার্কে গুগল-মেটা-টিকটকের বিনিয়োগ প্রস্তাব: আইসিটি মন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটা ও টিকটক। শনিবার কালিয়াকৈর হাইটেক পার্ক পরিদর্শনকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘ন্যাশনাল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি’ বাস্তবায়নের কাজ চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবে এআই হাব এবং দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার উৎপাদন ত্বরান্বিত করতে কালিয়াকৈর হাইটেক পার্কে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার ফিসক্যাল ও নন-ফিসক্যাল প্রণোদনার নতুন প্রস্তাবনা তৈরি করছে।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, হাইটেক পার্কে অবকাঠামোগত উন্নয়নের ফলে বিদেশি কোম্পানিগুলোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এখন পর্যন্ত ৮৫টি প্রতিষ্ঠানকে জমি ও স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ৭টি বড় বিদেশি কোম্পানি রয়েছে। ইতিমধ্যে ৪০টি প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছে এবং বাকিগুলো দ্রুতই উৎপাদনে যাবে।

এই পার্কে মোট বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার। সরকারের পক্ষ থেকে মৌলিক অবকাঠামো উন্নয়নে ৫০০ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই বিনিয়োগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

কালিয়াকৈর হাইটেক পার্কে গুগল-মেটা-টিকটকের বিনিয়োগ প্রস্তাব: আইসিটি মন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬