মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও সমাজ গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ এবং একে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখা সাংবাদিকদের পেশাগত ও নৈতিক দায়িত্ব।

শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ‘গণমাধ্যম বিষয়ক সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আমানুল্লাহ আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর এই সময়ে গুজব ও অপতথ্য রোধ করা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ক্রমাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে বলেন, ড. আমানুল্লাহর গতিশীল নেতৃত্বে শিক্ষা ও সাংবাদিকতা প্রশিক্ষণে দীর্ঘদিনের স্থবিরতা কাটতে শুরু করেছে। অনুষ্ঠানে সাংবাদিকতার গুণগত মানোন্নয়ন এবং বিশ্বমানের প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে পিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ ও ভিসি কার্যালয় অবরুদ্ধ

দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আপডেট সময় : ১০:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬