বরিশাল সাংবাদিক ফোরামের (বিএসএফ) বার্ষিক সাধারণ সভা শেষে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নতুন কমিটিতে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরীকে সভাপতি এবং চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বিদায়ী সভাপতি নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে সভায় গত বছরের সাংগঠনিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহীন হাসান।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি এম জহির (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক এম সালাউদ্দিন (সুপ্রভাত ঢাকা), কোষাধ্যক্ষ ফাহিম ফিরোজ (দৈনিক মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), দপ্তর সম্পাদক শাওন খান (জাগো নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান), পাঠাগার সম্পাদক পারভেজ রাসেল (মাই টিভি) এবং প্রচার সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নিকুঞ্জ বালা পলাশ, শাহীন হাসান, আযাদ আলাউদ্দীন, খোকন আহমেদ হীরা, এম মিরাজ হোসাইন, নাসির উদ্দিন এবং সুখেন্দু এদবর। নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























