মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

শিল্পকলা একাডেমিতে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালিত, প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের শ্রদ্ধার্ঘ্য’ শীর্ষক এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান নির্বাচিত সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি তার বক্তব্যে রবীন্দ্রনাথের বহুমাত্রিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বক্তব্য শেষে তিনি মঞ্চে কবিগুরুর বিখ্যাত ‘পৃথিবী’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করে শোনান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। আলোচকবৃন্দ রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবন ও তার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাংস্কৃতিক পর্বে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি’ পরিবেশন করেন। একক সংগীতে অংশ নেন ফাহিম হোসেন চৌধুরী, অনিমা রায়, তানিয়া ইসলাম ও চঞ্চল খানসহ দেশের প্রথিতযশা শিল্পীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরাও সমবেত সংগীতে অংশ নেন। অনুষ্ঠানের শেষভাগে কবিগুরুর প্রেম, প্রকৃতি ও জীবন-মৃত্যুচেতনাকে নৃত্যের ছন্দে ফুটিয়ে তোলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রদ্রির বার্সেলোনা যাত্রার গুঞ্জন: বিকল্প হিসেবে এনজো ফার্নান্দেজকে চায় ম্যানচেস্টার সিটি

শিল্পকলা একাডেমিতে বিশ্বকবির ৮৫তম প্রয়াণ দিবস পালিত, প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আপডেট সময় : ১০:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬