মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

কিশোরগঞ্জে ১৪ মৎস্য উদ্যোক্তাকে স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ জন সফল উদ্যোক্তার হাতে স্বর্ণপদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই সম্মাননা প্রদান করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বর্তমান নির্বাচিত সরকার জনগণের ভাগ্যোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফরকালে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

মন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকার নতুন করে অভয়াশ্রম তৈরির পরিকল্পনা নিয়েছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে মাঠ পর্যায়ে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে সংসদ সদস্য ও জেলা বিএনপি নেতার ‘ফেসবুক যুদ্ধ’: অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলে তোলপাড়

কিশোরগঞ্জে ১৪ মৎস্য উদ্যোক্তাকে স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৯:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬