উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের আলোচনা আবারও নতুন করে সামনে এসেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ডিও লেটারকে কেন্দ্র করে কয়েক মাস আগে শুরু হওয়া বিতর্ক নতুন করে জোরালো হয়েছে বিদ্যুৎ বিভাগের সাম্প্রতিক এক চিঠির পর। ওই চিঠিতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সম্ভাব্য আর্থিক, প্রশাসনিক ও কার্যগত প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিটি প্রকাশ্যে আসার পর রাজশাহীতে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, বিষয়টি শুধু একটি প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থানান্তরের প্রশ্ন নয়; বরং এটি রাজশাহীর প্রশাসনিক মর্যাদা, আঞ্চলিক অর্থনীতি, কর্মসংস্থান এবং উত্তরাঞ্চলের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে গত ১৬ জুলাই জারি করা চিঠিতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সম্ভাব্য সব ধরনের আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে বলা হয়েছে।
তবে এটি নেসকোর সদর দপ্তর স্থানান্তরের প্রথম উদ্যোগ নয়। চলতি বছরের মার্চ মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একটি ডিও লেটারের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজশাহীবাসীর প্রবল প্রতিক্রিয়া ও জনমতের চাপে উদ্যোগটি অনেকটাই থেমে যায়। সাম্প্রতিক চিঠির মাধ্যমে সেই বিতর্ক আবারও নতুন মাত্রা পেয়েছে।
নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান জানিয়েছেন, তিনি মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন। বিষয়টি পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে কোম্পানির মতামত সরকারের কাছে পাঠানো হবে। তিনি বলেন, এটি মূলত সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এদিকে স্থানান্তরের আলোচনা সামনে আসতেই রাজশাহীর রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে এসে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। নেসকোর প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর। এখান থেকে নেসকোর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদর দপ্তর সরিয়ে নেওয়ার উদ্যোগ কোনোভাবেই
রিপোর্টারের নাম 
























