মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সমাবেশস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল রোববারের বাঁশখালী সফরকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ সহায়তা কার্যক্রম তদারকি করতে তিনি এই সফরে আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় হেলিপ্যাড ও জনসভাস্থলের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

সফরের আগের দিন শনিবার দুপুরে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম। এ সময় তিনি স্থানীয় প্রশাসন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রস্তুতির সার্বিক বিষয়ে মতবিনিব্যয় করেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সফরের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারযোগে বাঁশখালীতে পৌঁছাবেন। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঘরের চাবি ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমান নির্বাচিত সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই পুনর্বাসন প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রদ্রির বার্সেলোনা যাত্রার গুঞ্জন: বিকল্প হিসেবে এনজো ফার্নান্দেজকে চায় ম্যানচেস্টার সিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাঁশখালী সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সমাবেশস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য

আপডেট সময় : ১০:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬