ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এনসিপি নেতাদের ব্যানারে আগুন দিল ছাত্রদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। বিক্ষোভ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ছবিসংবলিত একটি ব্যানার এবং কুশপুত্তলিকায় আগুন দেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতমাথার সপ্তপদী মার্কেটের ওপর টানানো এনসিপির নেতাদের ছবিসংবলিত একটি ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলেন। পরে ব্যানারটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় একটি কুশপুত্তলিকাও দাহ করা হয়।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান অভিযোগ করেন, এনসিপির কয়েকজন দায়িত্বশীল নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তার দাবি, এসব বক্তব্য জুলাই আন্দোলনের ঐক্য, সাম্য ও মানবিক বাংলাদেশের লক্ষ্যকে বাধাগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, গাজী সালাউদ্দিন তানভীরের বক্তব্য জিয়া পরিবার ও বগুড়ার মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাকে সোপর্দ করা উচিত।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, তারেক রহমান দেশের বহু তরুণের আবেগ ও প্রত্যাশার প্রতীক। তার অভিযোগ, আলোচনায় আসার উদ্দেশ্যেই গাজী সালাউদ্দিন ওই মন্তব্য করেছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অন্যথায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন।

এ সময় এনসিপির প্রতি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্রদলের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে জমি বিরোধে বিএনপি নেতা খুন: মূল অভিযুক্ত আ.লীগ নেতা ও তার ছেলে

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এনসিপি নেতাদের ব্যানারে আগুন দিল ছাত্রদল

আপডেট সময় : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬