মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

উলামায়ে কেরামকে সমাজ পরিবর্তনের প্রধান কারিগর হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আলেমদের দায়িত্ব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং জাতির প্রতিটি সংকটে সঠিক দিকনির্দেশনা ও আদর্শিক নেতৃত্ব দিতে হবে।

রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, আলেমদের ইলম চর্চার মূল উৎস হতে হবে পবিত্র কোরআন ও সুন্নাহ। তিনি জোর দিয়ে বলেন, দ্বীনের দাওয়াত হতে হবে প্রজ্ঞা ও সুন্দর ভাষায়, যাতে মানুষের হৃদয়ে তা রেখাপাত করে। কাউকে অপমান বা কটূক্তি না করে সত্য ও ন্যায়ের কথা বলার পরামর্শ দেন তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, আলেমদের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে সেই ভিন্নতাকে কেন্দ্র করে একে অপরকে অসম্মান করা যাবে না। বৃহত্তর জাতীয় স্বার্থে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রদ্রির বার্সেলোনা যাত্রার গুঞ্জন: বিকল্প হিসেবে এনজো ফার্নান্দেজকে চায় ম্যানচেস্টার সিটি

আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

আপডেট সময় : ১০:৪৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬