ভারতের বিহার রাজ্যের মাইহার জেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অমানবিক ও চরম দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে এসে মাঠের ভেতরেই মলত্যাগ করেন এবং পরবর্তীতে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে সেই মল পরিষ্কার করতে বাধ্য করেন। এই ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হন। তিনি কেবল শিক্ষার্থীদের দিয়ে নোংরা পরিষ্কার করান না, বরং শ্রেণিকক্ষের দেয়ালসহ যত্রতত্র পানের পিক ফেলে পরিবেশ দূষিত করেন। তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জানায়, প্রতিবাদ করলে তাদের গালিগালাজ করা হতো। নিয়মিত পাঠদান না হওয়ায় এবং শিক্ষকের এমন আচরণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে।
অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। জেলা শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























