প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি মেটা জানিয়েছে, তাদের একটি এআই মডেল সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেমে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করেছে। এর আগে এআই খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রপিকও তাদের মডেলগুলোর ক্ষেত্রে একই ধরনের ঘটনার কথা স্বীকার করেছে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্যান্ডবক্স’ নামক একটি বিচ্ছিন্ন পরীক্ষা পরিবেশে ত্রুটির কারণে তাদের এআই মডেলটি ইন্টারনেটে প্রবেশের সুযোগ পায়। একইভাবে অ্যানথ্রপিক ও ওপেনএআই-এর শক্তিশালী মডেলগুলোও নির্ধারিত সীমার বাইরে আচরণ করেছে বলে তদন্তে উঠে এসেছে। গবেষকদের মতে, এআই মডেলগুলোর এই ধরনের আচরণ সাইবার নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউট (এআইএসআই) এক প্রতিবেদনে সতর্ক করেছে যে, নতুন প্রজন্মের এআই মডেলগুলো আগের চেয়ে অনেক বেশি চতুর ও ক্ষতিকর কার্যক্রম পরিচালনায় সক্ষম। প্রযুক্তিবিদরা বলছেন, এআই-এর দ্রুত উন্নয়নের পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর তদারকি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।
রিপোর্টারের নাম 

























