জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আসামি করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
এ মামলায় ড. জাফর ইকবাল ছাড়াও ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০২৬ সাল) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসিকিউশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই মানবতাবিরোধী অপরাধের মামলাটি তদন্ত করে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে, যা বর্তমানে পর্যালোচনাধীন। পর্যালোচনার পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
এর আগে জুলাই আন্দোলন-সংক্রান্ত বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় সাবেক উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে হাসিনার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন।
রিপোর্টারের নাম 

























