মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

সিলেটে ফাহিমা হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের মৃত্যুদণ্ড, অপর দুই আসামি খালাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটে চাঞ্চল্যকর ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে, মামলার অপর দুই আসামি জয়নাল আবেদিন ও মো. আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী।

পিপি বদরুল ইসলাম চৌধুরী জানান, মামলার প্রধান আসামি জাকির হোসেনকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, মামলার অপর দুই আসামি জয়নাল আবেদিন ও মো. আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ৭ মে সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের চার বছরের শিশু ফাহিমা আক্তারকে প্রতিবেশী জাকির হোসেন সিগারেট এনে দেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের পর অজ্ঞান হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি গোপন রাখতে দুই দিন লাশ একটি সুটকেসে নিজ ঘরে লুকিয়ে রাখেন। এরপর বাদাঘাট এলাকার একটি ডোবায় লাশ ফেলে দেন তিনি। এ ঘটনায় ৮ মে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর জাকির হোসেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করেন। ঘটনার ৩৩ দিন পর জাকির হোসেন ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিনি: জরিপ

সিলেটে ফাহিমা হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের মৃত্যুদণ্ড, অপর দুই আসামি খালাস

আপডেট সময় : ১০:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬