প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় যাবে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।
মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং স্বচ্ছতার সঙ্গে স্বল্প খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী আসা শুরু করবে। সরকার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর, যাতে সাধারণ কর্মীরা কম খরচে নিরাপদে মালয়েশিয়ায় আসতে পারেন, সে চেষ্টা অব্যাহত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
রিপোর্টারের নাম 























