মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজের ভিত্তি: ঢাবি উপাচার্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে গণতন্ত্র, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ের নাম হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ভিন্নমতকে সম্মান জানিয়ে আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং অন্যায়ের সুষ্ঠু বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে যেন কোনো ধরনের ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আয়োজিত পৃথক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ ভবনের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণতন্ত্রায়ণের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ, বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থী আহসান কবিরের বাবা মাস্টার হুমায়ুন কবির বক্তব্য রাখেন। এছাড়া আন্দোলনে আহত অনুষদের শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে ফাহিমা হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের মৃত্যুদণ্ড, অপর দুই আসামি খালাস

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজের ভিত্তি: ঢাবি উপাচার্য

আপডেট সময় : ০৭:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬