মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

বিগত সরকারের প্রধান শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বক্তব্য সার্বভৌমত্বের হুমকি: এনসিপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিগত সরকারের প্রধান শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বক্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এটিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ এবং বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বিগত সরকারের প্রধান শেখ হাসিনার অনলাইন উপস্থিতি নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, চীন সফর শেষে প্রথম রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎকার দেননি। পরে অনলাইনে আসার কথা থাকলেও তার চেহারা দেখানো হয়নি, শুধু কণ্ঠ শোনা গিয়েছিল। এ ঘটনা থেকে তিনি প্রশ্ন তোলেন যে, শেখ হাসিনা জীবিত আছেন নাকি মারা গেছেন, অথবা এটি কোনো এআই জেনারেটেড কণ্ঠ কি না।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সদস্য সচিব ও গ্লোবাল ডায়াসপোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ লিখিত বক্তব্য দেন। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর মতো একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ববহ দিনে সার্বভৌম বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও তার সহযোগীদের নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এই ঘটনা আবারও প্রমাণ করে যে, নয়াদিল্লি বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, বরং তাদের তাঁবেদার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক দিয়েই বাংলাদেশকে দেখতে চায়।

আলাউদ্দীন মোহাম্মদ ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বাংলাদেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ গোষ্ঠীকে আশ্রয় দিয়ে এবং তাদের পক্ষাবলম্বন করে বাংলাদেশের জনগণকে তাদের প্রতি চিরন্তন ঘৃণার দিকে ঠেলে না দেয়। এনসিপি আরও উল্লেখ করে, বাংলাদেশের জনগণ এমন একটি বিশ্বাসযোগ্য ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী প্রক্রিয়া প্রত্যাশা করে, যা রাষ্ট্রের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়া কাপ স্কেটিংয়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে চীন যাচ্ছে বাংলাদেশ দল

বিগত সরকারের প্রধান শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বক্তব্য সার্বভৌমত্বের হুমকি: এনসিপি

আপডেট সময় : ১১:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬