ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ওই তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতরা নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং শিহাবের ২২ মাস বয়সী কন্যাশিশু। তবে সৌভাগ্যক্রমে, মোটরসাইকেল চালক শেখ শিহাব এই ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন।

দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেখ শিহাব তার স্ত্রী, শ্যালিকা ও শিশুকন্যাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন। আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটি নিহত হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। একই পরিবারের তিন সদস্যের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই আন্দোলনের চেতনা’ ধারণ করে ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান এমপি আছগারের

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:২২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬