মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

নওগাঁয় সুগন্ধি চাল মজুতের দায়ে দুই মিলকে জরিমানা

নওগাঁয় সুগন্ধি চাল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুটি রাইস মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেডকে ২০ হাজার টাকা এবং টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে সুগন্ধি চালের মজুত গড়ে তুলে বাজারে দাম বাড়িয়ে দিয়েছিল।

সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, বাজারে সুগন্ধি চালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ ভোক্তারা ভোগান্তিতে পড়েছেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কাস্টমস সিপাহী আবু রায়হান হত্যা: শোকের ছায়ায় গ্রাম, তদন্তে পুলিশ

নওগাঁয় সুগন্ধি চাল মজুতের দায়ে দুই মিলকে জরিমানা

আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬