মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

১০ মাসে কোরআন হিফজ করে বিস্ময় সৃষ্টি করল ৯ বছরের আরহাম

চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব দেখাল ৯ বছরের শিশু আরহাম ভূঁইয়া। মিরসরাইয়ের মধ্যম মায়ানী গ্রামের বাসিন্দা ওহিদুল ইসলাম ভূঁইয়ার সন্তান আরহাম স্থানীয় দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসার ছাত্র।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের অক্টোবরে হিফজ শুরু করে ২০২৬ সালের জুন মাসের মধ্যে সে এই সাফল্য অর্জন করে। যেখানে একজন সাধারণ শিক্ষার্থী প্রতিদিন ১-২ পৃষ্ঠা সবক দেয়, সেখানে আরহাম নিয়মিত ৪ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত সবক মুখস্থ শোনাত। তার এই অসাধারণ মেধা ও একাগ্রতা শিক্ষকদের মুগ্ধ করেছে।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব বলেন, আরহামের এই সাফল্য প্রতিষ্ঠানের জন্য গর্বের। এখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার চেষ্টা চলছে। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আরহামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

১০ মাসে কোরআন হিফজ করে বিস্ময় সৃষ্টি করল ৯ বছরের আরহাম

আপডেট সময় : ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬