বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর তদন্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সহায়তা চেয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার পুলিশ সদর দপ্তরে এফবিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে এফবিআই প্রতিনিধিদলের প্রধান রাইলে পামারট্রি বাংলাদেশের সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা রোধ, আর্থিক অপরাধ মোকাবিলা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। আইজিপি মো. আলী হোসেন ফকির এ সময় পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে এফবিআইয়ের প্রযুক্তিগত ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রস্তাব দেন। বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























