মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বেরোবিতে ছাত্রশিবিরের ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ প্রদর্শনী

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শাখা সভাপতি মো. আব্দুর রাকিব মিয়ার নেতৃত্বে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে রংপুর অঞ্চল ও বেরোবিতে জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর বিভিন্ন আলোকচিত্র, বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের চিত্র এবং পিলখানা হত্যাকাণ্ডসহ নানা দুষ্কর্মের তথ্যচিত্র তুলে ধরা হয়। আয়োজকরা জানিয়েছেন, স্বৈরাচারী শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড ও জুলাই বিপ্লবের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থীরা জানান, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় ও আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে জানতে পেরে তারা নতুন করে অনুপ্রাণিত বোধ করছেন। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতায় আগ্রহী অস্ট্রেলিয়া

বেরোবিতে ছাত্রশিবিরের ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ প্রদর্শনী

আপডেট সময় : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬