মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা: জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না।

মামলার বিবরণে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইকরার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন, যেখানে দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়। উল্লেখ্য, গত ১৮ জুন আত্মসমর্পণের পর থেকে অভিযুক্ত অভিনেতা কারাগারে ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, হাসপাতালে ৫৮০ নতুন রোগী

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা: জামিন পেলেন অভিনেতা জাহের আলভী

আপডেট সময় : ০৬:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬