মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ইসরাইলের গুপ্তচর সন্দেহে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরান সরকার ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা বিষয়ক তথ্য পাচারের অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, এই দুই ব্যক্তি চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরাইলের কাছে সামরিক ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ স্থাপনার স্থানাঙ্ক (কো-অর্ডিনেটস) সরবরাহ করতেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, কর্তৃপক্ষ প্রায়শই গুপ্তচরবৃত্তি এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মতো জাতীয় নিরাপত্তা বিষয়ক ব্যাপক ও অস্পষ্ট অভিযোগ ব্যবহার করে বিচার প্রক্রিয়া পরিচালনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার বিতর্কিত ‘ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা: কয়েক বছর আগে উয়েফার আইনি নোটিশ, নথি সংরক্ষণের হুঁশিয়ারি

ইসরাইলের গুপ্তচর সন্দেহে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬